ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও'র) সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাথী দাসের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার (২ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


 এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো : নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো: মোশাররফ আহমেদ,   যুবদলের সদস্য সচিব মো: সানোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য নাহিদুর রহমানসহ অন্যান্যনেত্রী বৃন্দু প্রমুখ। 


নবাগত ইউএনও সাথী দাস বলেন, আপনাদের সার্বিক সহযোগিতাই আমার একান্ত কাম্য, গোয়ালন্দ উপজেলার উন্নয়ন ও মাদক দ্রব্য এবং সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের দরকার। উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ বলেন, আমরা গোয়ালন্দ উপজেলা প্রশাসনের কাজে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।


ads
ads
ads

Our Facebook Page

↑